ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬

হবিগঞ্জে নতুন এসপি তারেক মাহমুদের যোগদান


মার্চ ২৩, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে মো. তারেক মাহমুদ দায়িত্ব গ্রহণ করেছেন।সোমবার (২৩ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।‎দায়িত্ব গ্রহণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, মো. তারেক মাহমুদ ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ ও লালবাগ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকে প্রশাসনিক ও মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।