

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে মো. তারেক মাহমুদ দায়িত্ব গ্রহণ করেছেন।সোমবার (২৩ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।দায়িত্ব গ্রহণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মো. তারেক মাহমুদ ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ ও লালবাগ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকে প্রশাসনিক ও মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭