ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


মার্চ ৮, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি:   গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা-এর সভাপতিত্বে আজ গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সাংসদ মো.মাজেদুর রহমান, গাইবান্ধা-২(সদর) আসনের মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী)আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) এর শামীম কায়সার লিংকন,গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) সাংসদ বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান উপস্থিত ছিলেন।​

গাইবান্ধা জেলা জুড়ে মাদক নির্মূল এবং শহরের যানজট নিরসনে কঠোর ব্যবস্থার নির্দেশনা নিয়ে আলোচনা হয়।​দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়।এসময় পুলিশ সুপার জসীম উদ্দিন জেলার সার্বিক নিরাপত্তায় পুলিশের বিশেষ টহল জোরদারের আশ্বাস দেন।​জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় একটি শান্ত ও নিরাপদ গাইবান্ধা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।