

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা-এর সভাপতিত্বে আজ গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সাংসদ মো.মাজেদুর রহমান, গাইবান্ধা-২(সদর) আসনের মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী)আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) এর শামীম কায়সার লিংকন,গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) সাংসদ বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান উপস্থিত ছিলেন।
গাইবান্ধা জেলা জুড়ে মাদক নির্মূল এবং শহরের যানজট নিরসনে কঠোর ব্যবস্থার নির্দেশনা নিয়ে আলোচনা হয়।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়।এসময় পুলিশ সুপার জসীম উদ্দিন জেলার সার্বিক নিরাপত্তায় পুলিশের বিশেষ টহল জোরদারের আশ্বাস দেন।জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় একটি শান্ত ও নিরাপদ গাইবান্ধা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭