ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার


ডিসেম্বর ১৭, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখা থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ্য ৪টি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে থানা পুলিশ ও র‍্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।আইনগত প্রক্রিয়া শেষ হলে ককটেলগুলো নিস্ক্রিয় করা হবে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।