

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখা থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ্য ৪টি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে থানা পুলিশ ও র্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।আইনগত প্রক্রিয়া শেষ হলে ককটেলগুলো নিস্ক্রিয় করা হবে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭