ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ হবে না: সালাহউদ্দিন আহমদ


নভেম্বর ২৩, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কার্যক্রম বাংলাদেশে করা হবে না। রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া কাউকেই রাষ্ট্র গ্রেপ্তার করতে পারবে না। ইমাম ও খতিবদের রাজনৈতিক বিতর্কের বাইরে রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল এবং দেশের কোনো কার্যক্রম যেন মসজিদে প্রশ্রয় না পায়।

সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের নবযাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।