স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কার্যক্রম বাংলাদেশে করা হবে না। রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া কাউকেই রাষ্ট্র গ্রেপ্তার করতে পারবে না। ইমাম ও খতিবদের রাজনৈতিক বিতর্কের বাইরে রাখা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল এবং দেশের কোনো কার্যক্রম যেন মসজিদে প্রশ্রয় না পায়।
সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের নবযাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪