ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎নবীগঞ্জে পরিত্যক্ত বাগানবাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার

dailyvorerkhabor
নভেম্বর ২৯, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামে শেখ সেলিমের পরিত্যক্ত বাগানবাড়ি থেকে নুরজ্জামান মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “লাশটি চিত হয়ে পড়ে ছিল। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”‎স্থানীয় সূত্র জানায়, সকালে গ্রামের কয়েকজন লোক বাগানে গেলে লাশটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। হঠাৎ এভাবে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।