ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

তেকানী ইউনিয়নে সড়ক ৩ সিসি ঢলাই উদ্বোধন করেন


সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর উপজেলা প্রতিনিধি:    সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নে নতুন সড়ক নির্মাণ প্রকল্পের প্রদান করা হয়েছে। ,রবিবার ২৮ সেপ্টেম্বর সকালে, উপজেলা প্রকৌশলীএলজিইডি কাজীপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কার্য সহকারী মোঃ খোরশেদ আলম উক্ত কাজের ঠিকাদার প্রতিষ্ঠান আর, আর,আর কনসোর্টিয়াম মোঃ আব্দুর রাজ্জাক বেলকুচি,মোঃ রফিকুল ইসলাম,তেকানী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ আয়নাল হক মাষ্টার প্রমুখ।উক্ত সড়কটি পানা গাড়ি ঘাট হতে কান্তনগর হাই স্কুল হয়ে নুরু ফকিরের বাড়ি পর্যন্ত নির্মাণ করা হবে। সড়কটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত সহজতর হবে এবং শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।