

কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নে নতুন সড়ক নির্মাণ প্রকল্পের প্রদান করা হয়েছে। ,রবিবার ২৮ সেপ্টেম্বর সকালে, উপজেলা প্রকৌশলীএলজিইডি কাজীপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কার্য সহকারী মোঃ খোরশেদ আলম উক্ত কাজের ঠিকাদার প্রতিষ্ঠান আর, আর,আর কনসোর্টিয়াম মোঃ আব্দুর রাজ্জাক বেলকুচি,মোঃ রফিকুল ইসলাম,তেকানী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ আয়নাল হক মাষ্টার প্রমুখ।উক্ত সড়কটি পানা গাড়ি ঘাট হতে কান্তনগর হাই স্কুল হয়ে নুরু ফকিরের বাড়ি পর্যন্ত নির্মাণ করা হবে। সড়কটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত সহজতর হবে এবং শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭