ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধায় ঘাঘট নদীতে শিক্ষিকার লাশ উদ্ধার


সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:    গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া ঘাঘট নদী থেকে মঙ্গলবার সকালে পুলিশ তাসমিন আরা নাজ (২৮) নামে এক স্কুল শিক্ষিকার লা*শ উদ্ধার করেছে। তাসমিন আরা নাজ গাইবান্ধা এন.এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
জানা গেছে, খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া সংলগ্ন মঙ্গলবার সকালে ঘাঘট নদীতে একটি লাশ ভাসতে দেখে। এসময় স্থানীয় লোকজন সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা*শ উদ্ধার করে।গাইবান্ধা সদর থানার ওসি জানান, মর*দেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টের রিপোর্ট পেলে মৃ*ত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।