

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া ঘাঘট নদী থেকে মঙ্গলবার সকালে পুলিশ তাসমিন আরা নাজ (২৮) নামে এক স্কুল শিক্ষিকার লা*শ উদ্ধার করেছে। তাসমিন আরা নাজ গাইবান্ধা এন.এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
জানা গেছে, খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া সংলগ্ন মঙ্গলবার সকালে ঘাঘট নদীতে একটি লাশ ভাসতে দেখে। এসময় স্থানীয় লোকজন সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা*শ উদ্ধার করে।গাইবান্ধা সদর থানার ওসি জানান, মর*দেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টের রিপোর্ট পেলে মৃ*ত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭