ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

সুজানগরে বিএনপি নেতা রউফ শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


আগস্ট ১০, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

জহুরুল ইসলাম:   পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব রউফ শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।রবিবার (১০ আগস্ট) বিকাল ৩টায় সুজানগর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রউফ শেখ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন। দলের জন্য তার অবদান অনস্বীকার্য। তার বহিষ্কারাদেশ দলীয় স্বার্থবিরোধী এবং অযৌক্তিক।বক্তারা আরও বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধনে শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।