জহুরুল ইসলাম: পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব রউফ শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।রবিবার (১০ আগস্ট) বিকাল ৩টায় সুজানগর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রউফ শেখ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন। দলের জন্য তার অবদান অনস্বীকার্য। তার বহিষ্কারাদেশ দলীয় স্বার্থবিরোধী এবং অযৌক্তিক।বক্তারা আরও বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধনে শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪