ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

চাঁদাবাজ,মাদক, সন্ত্রাস মুক্ত বালিগাও ইউনিয়ন গড়তে এলাকাবাসীর মতবিনিময় সভা


আগস্ট ১৫, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও ইউনিয়ন কে চাঁদাবাজ,মাদক,সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়তে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার রাত ৯ টায় বালিগাও সাকুরা ফিলিং স্টেশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজী,নারী নির্যাতন, লুটপাট, দখলদারি ও মাদকমুক্ত বালিগাও ইউনিয়ন গড়তে সকলের এক হয়ে কাজ করতে হবে। আমরা শান্তিপ্রিয় বালিগাও চাই। যারা চাঁদাবাজি করতে আসবে সবাই মিলে তাদের প্রতিহত করবো। বিশিষ্ট সমাজ সেবক বাবুল খান এর সভাপতিত্বে ও আব্দুর রহমান খান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বালিগাও ইউনিয়ন পরিষদের সদস্য ফারুখ খান,কামাল খান, স্থানীয় রুবেল খান সহ প্রায় ৫ শতাধিক স্থানীয় এলাকাবাসী।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।