

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও ইউনিয়ন কে চাঁদাবাজ,মাদক,সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়তে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার রাত ৯ টায় বালিগাও সাকুরা ফিলিং স্টেশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজী,নারী নির্যাতন, লুটপাট, দখলদারি ও মাদকমুক্ত বালিগাও ইউনিয়ন গড়তে সকলের এক হয়ে কাজ করতে হবে। আমরা শান্তিপ্রিয় বালিগাও চাই। যারা চাঁদাবাজি করতে আসবে সবাই মিলে তাদের প্রতিহত করবো। বিশিষ্ট সমাজ সেবক বাবুল খান এর সভাপতিত্বে ও আব্দুর রহমান খান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বালিগাও ইউনিয়ন পরিষদের সদস্য ফারুখ খান,কামাল খান, স্থানীয় রুবেল খান সহ প্রায় ৫ শতাধিক স্থানীয় এলাকাবাসী।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭