ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

মুনসুর নগরে ‘ফ্যাসিস্টের দোসর’ প্যানেল চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিচ্ছেন বিএনপি’র কিছু নেতাকর্মী!


জুলাই ২৮, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুনসুর নগর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান সোনিয়ার বিরুদ্ধে কাবিখা-কাবিটা ও টিআর প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও, ইউনিয়নের কিছু বিএনপি নেতাকর্মী তার পক্ষে অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, যেসব প্রকল্পে অনিয়ম হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন, সেই সব প্রকল্পের সাথে জড়িত থাকা সত্ত্বেও কিছু বিএনপি নেতা জনস্বার্থ না দেখে বরং ফ্যাসিস্ট আচরণের অভিযোগ পাওয়া প্যানেল চেয়ারম্যান সোনিয়ার পক্ষেই প্রচারে নেমেছেন।
এই অবস্থান ইউনিয়নের প্রকৃত বিএনপি সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে বলছেন, এসব নেতাকর্মীরা প্রকল্প সুবিধা পাওয়ার জন্য নৈতিক অবস্থান বিসর্জন দিচ্ছেন।
বিষয়টি নিয়ে ইউনিয়নজুড়ে চরম ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।