

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুনসুর নগর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান সোনিয়ার বিরুদ্ধে কাবিখা-কাবিটা ও টিআর প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও, ইউনিয়নের কিছু বিএনপি নেতাকর্মী তার পক্ষে অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, যেসব প্রকল্পে অনিয়ম হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন, সেই সব প্রকল্পের সাথে জড়িত থাকা সত্ত্বেও কিছু বিএনপি নেতা জনস্বার্থ না দেখে বরং ফ্যাসিস্ট আচরণের অভিযোগ পাওয়া প্যানেল চেয়ারম্যান সোনিয়ার পক্ষেই প্রচারে নেমেছেন।
এই অবস্থান ইউনিয়নের প্রকৃত বিএনপি সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে বলছেন, এসব নেতাকর্মীরা প্রকল্প সুবিধা পাওয়ার জন্য নৈতিক অবস্থান বিসর্জন দিচ্ছেন।
বিষয়টি নিয়ে ইউনিয়নজুড়ে চরম ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭