ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাজশাহীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২


ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফজলে হাসান (রাবি) প্রতিনিধি:   রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের টিওরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।স্থানীয়রা সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিতায় আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে তা খুব দ্রুত দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষের খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)উত্তম চন্দ্র দেব কে বলেন, সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।