

ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের টিওরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।স্থানীয়রা সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিতায় আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে তা খুব দ্রুত দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষের খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)উত্তম চন্দ্র দেব কে বলেন, সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭