ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

নিজ আলমারিতে রেখে মাদক বিক্রি ৯৭ বোতল ফেনসিডিলসহ নারী আটক


ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক নারী লতিফা বেগম (৪২) পাইকপাড়া গ্রামের সিদ্দিকুর বেপারীর মেয়ে। সে তার ঘরের মধ্যে আলমারিতে এ সমস্ত ফেনসিডিল রেখে বিক্রি করছিল। পুলিশ জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারী ) রাত ৩ টার দিকে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে তার ঘরের আলমারির তালা খুলে এ সমস্ত মাদক পুলিশকে দেখায় সে।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৩ টার দিকে ওই নারীর বাড়িতে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে ওই নারী তার নিজ আলমারীর তালা খুলে ফেনসিডিল নিজ হাতে বাহির করিয়া দেয়। মাদক আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।