মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক নারী লতিফা বেগম (৪২) পাইকপাড়া গ্রামের সিদ্দিকুর বেপারীর মেয়ে। সে তার ঘরের মধ্যে আলমারিতে এ সমস্ত ফেনসিডিল রেখে বিক্রি করছিল। পুলিশ জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারী ) রাত ৩ টার দিকে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে তার ঘরের আলমারির তালা খুলে এ সমস্ত মাদক পুলিশকে দেখায় সে।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৩ টার দিকে ওই নারীর বাড়িতে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে ওই নারী তার নিজ আলমারীর তালা খুলে ফেনসিডিল নিজ হাতে বাহির করিয়া দেয়। মাদক আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪