ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় বেপরোয়া গাড়ী চাঁপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু


ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার) প্রতিনিধি:   ঢাকা নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেডের সামনে বেপরোয়া অজ্ঞাত একটি গাড়ি চাঁপায় রাবেয়া আক্তার (২৮) নামের এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডিইপিজেড নতুন জোনের সামনে মহাসড়ক পাড়াপাড়ের সময় এ দূর্ঘটনা ঘটে।নিহত রাবেয়া রংপুরের পীরগাছা থানাধীন দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। সে আশুলিয়ায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে ডিইপিজেডের টাইগারকো লিমিটেড কারখানায় চাকুরী করতেন বলে জানা গেছে।পুলিশ জানায়, সকালে রাস্তা পারাপারের সময় ওই নারী শ্রমিককে একটি অজ্ঞাত গাড়ি চাঁপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসে।এবিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, হাসাপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানকার সিসি ক্যামেরা দেখে গাড়ি সনাক্তের চেষ্টা করবো বলেও জানান ওসি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।