

মো: শাকিল শেখ (সাভার) প্রতিনিধি: ঢাকা নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেডের সামনে বেপরোয়া অজ্ঞাত একটি গাড়ি চাঁপায় রাবেয়া আক্তার (২৮) নামের এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডিইপিজেড নতুন জোনের সামনে মহাসড়ক পাড়াপাড়ের সময় এ দূর্ঘটনা ঘটে।নিহত রাবেয়া রংপুরের পীরগাছা থানাধীন দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। সে আশুলিয়ায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে ডিইপিজেডের টাইগারকো লিমিটেড কারখানায় চাকুরী করতেন বলে জানা গেছে।পুলিশ জানায়, সকালে রাস্তা পারাপারের সময় ওই নারী শ্রমিককে একটি অজ্ঞাত গাড়ি চাঁপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসে।এবিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, হাসাপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানকার সিসি ক্যামেরা দেখে গাড়ি সনাক্তের চেষ্টা করবো বলেও জানান ওসি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭