ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪

ভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে ভেড়ামারা উপজেলা বিএনপির মতবিনিময় সভা।

dailyvorerkhabor
অক্টোবর ১৮, ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মনিরুজ্জামান রুবেল:   ভেড়ামারা উপজেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম নেতাকর্মীদের উদার মনোভাব নিয়ে দলকে সুসংগঠিত রাখতে ও সাধারণ মানুষের পাশে থাকার কথা বলেন। তিনি আরো বলেন, দলের ভিতরে বিশৃঙ্খলা ও মতবিভেদ সৃষ্টিকারীদের থেকে সাবধান থাকতে হবে। কোনভাবেই যেন স্বৈরাচারী আওয়ামী লীগের মতো আমাদের মধ্যে আচরণ ফুটে না উঠে। তিনি অন্যান্য বিষয়ে ও দিকনির্দেশনা দেন নেতাকর্মীদের। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,ভেড়ামারা রেল বাজার বণিক সমিত ভেড়ামারা রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন, পৌর যুবদলের আহবায়ক মো: জিন্নাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন সহ প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।