মোঃ মনিরুজ্জামান রুবেল: ভেড়ামারা উপজেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম নেতাকর্মীদের উদার মনোভাব নিয়ে দলকে সুসংগঠিত রাখতে ও সাধারণ মানুষের পাশে থাকার কথা বলেন। তিনি আরো বলেন, দলের ভিতরে বিশৃঙ্খলা ও মতবিভেদ সৃষ্টিকারীদের থেকে সাবধান থাকতে হবে। কোনভাবেই যেন স্বৈরাচারী আওয়ামী লীগের মতো আমাদের মধ্যে আচরণ ফুটে না উঠে। তিনি অন্যান্য বিষয়ে ও দিকনির্দেশনা দেন নেতাকর্মীদের। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,ভেড়ামারা রেল বাজার বণিক সমিত ভেড়ামারা রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন, পৌর যুবদলের আহবায়ক মো: জিন্নাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন সহ প্রমুখ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪