ঢাকাশুক্রবার , ৩০ আগস্ট ২০২৪

হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক সম্পাদক আলি আকবর

dailyvorerkhabor
আগস্ট ৩০, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি ঘোষণা। নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: ফারুক হোসেন বেপারী সাধারণ সম্পাদক হাজী মো: আলি আকবর (টিকলু)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল গাজী, কোষাধ্যক্ষ হাজী দিন ইসলাম বালা প্রমুখ। শুক্রবার জুমআ নামাজের শেষে মসজিদের মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ শেখ এর নির্দেশনায় এই কমিটি ঘোষণা করেন হাসাইল দারুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব আলি আহমেদ শেখ। এ সময় আরো উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু বেপারী, এম,এ,জামান এপোলো,হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম ও খতিব মুফতি ইমরান বিন ইলিয়াস সহ আরো অনেকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।