জাতীয় সংসদের চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা বিরোধী, সাইবার সিকিউরিটি এ্যাক্ট বিল পাশ, দেশের একটি কালো আইন, এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে থেকে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে নাইটেঙ্গেল, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত আকারে শেষ হয়। উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাসেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহবায়ক এম এ গাফফার, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিতুল আহসান রনজু, মোঃ আলমগীর হোসেন, ও. বি. আসাদ চৌধুরী নাহিদ, মোঃ শাহজাহান, মোঃ আক্তার হোসেন, মোঃ রেজাউল ইসলাম প্রিন্স, শাহ মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মেহেদী হাসান নয়ন সহ যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ও এর অর্ন্তগত বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

