ঢাকাবুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

যেখানে শামুকখোল পাখির ডানা ঝাঁপটানোর মৃদুময় ছন্দে ঘুম ভাঙ্গে


সেপ্টেম্বর ২০, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মানিক হোসেন বেড়া(পাবনা)প্রতিনিধিঃ শামুকখোল পাখির রাজ্য হয়ে উঠেছে চর-নাকালিয়া গ্রাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর নির্জন পরিবেশে এখানে প্রায় সাত থেকে আট বছর ধরে বাস করছে শামুকখোলসহ নানা প্রজাতির পাখি। দূর থেকে দেখলে মনে হয় যেন জোনাকির আলো জ¦লজ¦ল করেছে। প্রতিটি গাছের মগডালে উঁকি দিচ্ছে অসংখ্য শামুকখোল পাখি। সারাক্ষণ চলে ওদের ডানা ঝাপটানো ও কক কক শব্দ। কেউ বা উড়ে যাচ্ছে খাবার সংগ্রহ করতে আবার কেউ খাবার মুখে নিয়ে এসে তুলে দিচ্ছে বাচ্ছার মুখে। সারাদিন চলে তাদের এই কর্মযজ্ঞ। সন্ধ্যায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে পাখির কল কলতানিতে। নির্বিঘেœ রাত কাটিয়ে ভোর হলেই উড়ে যায়। দিন শেষে আবারও তারা নীড়ে ফিরে আসে।বেড়া উপজেলার সদর থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে যমুনা নদীর পূর্বপার ঘেসে গড়ে উঠেছে চর-নাকালিয়া গ্রাম। এই গ্রামের বিভিন্ন প্রজাতির গাছের ডালে আশ্রয় নিয়েছে ধূসর ও কলো বর্ণের শামুকখোলসহ পাখি। গ্রামের পাশর্^বর্তী যমুনা নদী ও শাখা নদী আর ফসলের মাঠ থেকে নানা জাতের পোকামাকড় ও শামুক ঝিনুক খেয়ে জীবন ধারণ করে এই পাখিগুলো।চর-নাকালিয়ার স্থানীয় বাসিন্দা মোঃ হযরত আলী, বাবু প্রাং ও সিপন মিয়া বলেন, আমাদের কাছে এই পাখিগুলো পরিবারের সদস্যে পরিণত হয়েছে। তাই সরকারের পক্ষ থেকে গ্রামে প্রবেশের পথে যদি সংবিধিবদ্ধ সতর্কীকরন ও সচেতনমূলক ব্যানার কিংবা সাইনবোর্ড টানিয়ে এই অঞ্চলকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়, তাহলে হয়তো পাখি শিকার বন্ধ হতো এবং বিলুপ্ত প্রায় প্রজাতির পাখিগুলো এই অঞ্চলেই প্রজনন ও বংশবিস্তার করতে পারত।দর্শনার্থী শ্রী বুদ্ধিস্বর সহ অনেকেই বলেন, লোকমুখে শুনে এই পাখিগুলো দেখতে এসেছি। হাজার পাখির সমাবেশ ও কলতানিতে মুখরিত স্থানটি খুবই সুন্দর লেগেছে। কিন্তু পাখিগুলোর নিরাপত্তার জন্য সরকারি ভাবে দ্রত পদক্ষেপ গ্রহন করা উচিত। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহন কামনা করছি। সঠিক পদক্ষেপই এই পাখিগুলোকে জাতীয় সম্পদে পরিণত করতে পারে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।