ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

ঈশ্বরদীতে রাতের অন্ধকারে মহাসড়কে থামানো ট্রাকে ধাক্কা: মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু


সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ ঈশ্বরদীতে রাস্তার পাশে থেমে থাকা ট্রাককে রাতের অন্ধকারে দেখতে না পেয়ে সজোরে ধাক্কা দিয়ে মোটসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌঁনে ৯ টার দিকে ঈশ্বরদী- পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোটর সাইকেল চালক সজীব হোসেন তালুকদার (২৫) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার ইসমাইল তালুকদারের ছেলে।স্থানীয়রা জানান, নিহত সজীব দাশুড়িয়া থেকে পাবনা যাচ্ছিলেন। তার যাত্রাপথে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুরস্থ পাবনা সুগার মিল এলাকায় পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। স্থানীয়রা শব্দ পেয়ে দৌঁড়ে এসে সজীবকে মৃত দেখতে পান।পাকশি হাইওয়ে পুলিশের এএস আই বিল্লাল হোসেন জানান, পাবনা সুগার মিল এলাকায় রাস্তার পাশে একাধিক খাবার হোটেল রয়েছে। ট্রাক চালকরা সেখানে গাড়ী থামিয়ে খাবার খান। রাতের অন্ধকারে দেখতে না পেয়ে সেই থামানো গাড়ীকেই সজীব পিছন থেকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।