চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টি ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত চারজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিট থেকে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর হাশেমপুরের কেএস মোস্তফা নাইম উদ্দিন সবুজ (২৬), পশ্চিম জামিজুরীর মোহাম্মদ খোরশেদ আলম, বরকলের মো. ওয়াসিম মিয়া, দোহাজারীর অনাদী কান্তি নাথ এবং গাছবাড়ীয়ার কাজী মো. আবিদুর রহমান (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অন্য চারজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

