ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন

dailyvorerkhabor
নভেম্বর ২০, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৭: ১০

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার দেওয়া এক বক্তব্যে তিনি প্রশ্ন রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, বর্তমানে দুটি থানার কার্যক্রম বন্ধ রয়েছে, হাসপাতালে হামলার ঘটনা ঘটছে এবং সংসদ সদস্যের (এমপি) বাসায় আগুন দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।