ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ হোসেন চট্টগ্রাম প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর) সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন কর হয়েছে।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ উপকারভোগী শনাক্তকরণ তথ্যের সঠিকতা যাচাই এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কার্যক্রম সুষ্ঠ ও স্বচ্ছভাবে পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট, মোঃ ফখরুল ইসলাম,তিনি মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ সত্যতা আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে সাধারণ মানুষের কথা শুনে এই দায়িত্ব পালন করতে হবে।এবং এর ক্ষেত্রে কেউ রাগ করে কথা বললেও ধৈর্য ধরে তাদের কথা শুনতে হবে, এবং প্রত্যেক ওয়াড ভিত্তিতে কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা অফিসার লুৎফুর নেছা বেগম এর সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালা মাঠ পর্যায়ে সঠিক ও নির্ভুল তত্ত্ব সংগ্রহ এবং তথ্য ব্যবস্থা বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপি আহ্বায়ক ডা, কমল কদর। যুগ্ম -আহ্বায়ক জহুরুল আলম জহুর। সদস্য সচিব মোঃ মোরসালিন। যুগ্ম আহ্বায়ক সালামতুল্লাহ সালাম।যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুরাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহরম আলী, সাবেক সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান হিরু।এবং ছাত্রনেতা সাকিল ভূঁইয়া।

এ প্রশিক্ষণে কর্মসূচিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মাধ্যমে উপকারভোগীদের চিহ্নিত করা এবং সরকারি সহায়তা সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার ওপর আরও গুরুত্বারোপ করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, যে প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আরও দক্ষ নির্ভুল ও কার্যক্রম গুরুত্বপূর্ণভাবে হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।