ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে দেব না: ভ্যান্স

dailyvorerkhabor
নভেম্বর ১৭, ২০২৬ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৭: ৩৭

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কোনোভাবেই দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে দেওয়া হবে না বলে অঙ্গীকার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

তিনি বলেছেন, এই যুদ্ধ ১০ বা ১৫ বছর, এমনকি দুই বছরও চালিয়ে যাওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তবে আমরা এই যুদ্ধকে ১০ বা ১৫ বছরের দায়বদ্ধতায় পরিণত হতে দেব না। সত্যি বলতে, দুই বছরের জন্যও নয়।’

তিনি আরো বলেন, ‘আমরা সেখানে চিরকাল থাকব না। আমরা এমন প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রেসিডেন্ট যে ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে আমাদের এই সংঘাত থেকে বের করে আনবেন, সে বিষয়ে আমার পূর্ণ আস্থা রয়েছে।’

ভ্যান্সের এই বক্তব্যে ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদি সংঘাতে পরিণত না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।