ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

dailyvorerkhabor
নভেম্বর ১৫, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৪: ০২ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৪: ১০

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা দামের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। শনিবার ভোরে এই অভিযান চালানো হয়। জব্দকৃত মালামালের মধ্যে বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ পণ্য রয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশসহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। মালামালসমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।