ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

নাচোলে ৪৫ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের মধ্য দিয়ে ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর এবং সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোশারফ হোসেনঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ দিলদার তাহমিনা ( মিনি) সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদ মহিলা দলের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এম মজিদুল ইসলাম নাচোল উপজেলা বিএনপির সভাপতি প্রধান বক্তা ও পৃষ্ঠোপোশোক মোসাঃ মাসউদা আফরোজ হক সুচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সহ-সভাপতি ও আসন্ন নাচোল পৌর নির্বাচনের পদপ্রার্থী মোঃ আমানুল্লাহ আল মাসুদ নাচোল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুসলিম উদ্দিন,( মাস্টার) সহ-সভাপতি তৌফিকুল ইসলাম (তৌফিক মাস্টার) মোঃ তন্ময় আহমেদ স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা মোঃ হাবিবুর মাস্টার এবং বিএনপি নেতা মোঃ তরিকুল ইসলাম বিএনপি নেতা মোঃ নুরুল মাস্টারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর এবং সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সাহসিকতা, ত্যাগ ও সংগ্রামের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তাই তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মুক্তিযোদ্ধাদের কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।