গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩ নং শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট এলাকায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ মো. আশা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।দক্ষিণ শ্রীপুর সখের বাজারের বাসিন্দা ওই মাদক ব্যবসায়ীকে শুক্রবার বিকেলে ৩টা ২৫ মিনিটে আটক করা হয়।সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজার দিকনির্দেশনায় এসআই জুলিয়াসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।এধরণের অভিযান চালানো অব্যাহত থাকবে বলে তিনি জানান।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

