ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

করিমগঞ্জে জমি বিরোধে ঘর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি:  কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘর ভাঙচুর, ২০ থেকে ৩০টি গাছ কেটে ফেলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ গংদের বিরুদ্ধে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে করিমগঞ্জ থানায় জিডির আবেদন করেছেন ভুক্তভোগী জিয়াউর রহমান খান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৬ বেলা ১১টার দিকে বাড়ির সামনের রাস্তায় কথা কাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে বাড়ির পাশে থাকা ২০ থেকে ৩০টি গাছ ভেঙে ফেলা হয়। এতে ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া মামলা করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর তিনি করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।