ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকা, অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের

Khan Romim
জুলাই ২৫, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন চট্টগ্রাম প্রতিনিধি:   চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা ছোট কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি শীর্ষস্থান লেকচার গাইড প্রকাশনা সংস্থার প্রতিনিধির পক্ষ থেকে আর্থিক সুবিধাও লোভনীয় প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

কোম্পানি প্রচারের জন্য মসজিদের উচ্চ বিদ্যালয়ে
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রূপম চৌধুরীকে দেড় লাখ টাকা ঘুষ বাণিজ্য প্রদানের অভিযোগ রয়েছে

টাকা কম হওয়া তিনি নিতে অস্বীকৃতি জানা এক পর্যায়ে উভয়ের মধ্যে বনিবনা না হওয়া ঘটনাটি পাবলিক ও শিক্ষার্থীদের অভিভাবক মধ্যে জানা জানি হইলে এলেকায় হৈচৈ পড়ে যায়, পরবর্তীতে এই বিষয়টি,

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে জানতে চাইলে বাবু রুপম চৌধুরী জানান আমাকে লেকচার গাইড কোম্পানি পক্ষ থেকে অফার দেওয়া হয়েছে, তা আমি গ্রহণ করিনি।

লেকচার গাইড কোম্পানি সেইলস মার্কেটিং ম্যানেজার সাখাওয়াত হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন মসজিদ্দা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রুপম চৌধুরীকে অফার দিয়া এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ইসমত আরা এর কাছে জানতে চাইলে তিনি বলেন।

বিভিন্ন গাইড কোম্পানি গুলো প্রতিটি স্কুলে গিয়ে সৌজন্য একটি গাইড দিয়ে থাকেন শিক্ষা প্রতিষ্ঠান অনৈতিক টাকা লেনদেনর বিষয়ে আমি অবগত নন।
যদি কোন ব্যক্তি অবৈধ লেনদেনের সাথে জড়িত থাকতেন তাহলে কমিটি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

মসজিদে উচ্চ বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন। একজন শিক্ষক বা অফিসারের স্টাফ যখন কারো পিছনে লেগে থাকে, তখন একে অন্যের প্রতি এই অশুভ আচরণ করে থাকে। যদি অনৈতিক লেনদেন বিষয়ে কোন প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে আইনুল ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার কোন সুযোগ নেই গাইড বইয়ের আগ্রাসন থেকে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে বলে দাবি স্থানূয়দের।

এদিকে শিক্ষা আইন সরকারি বিধিমালা তোয়াক্কা না করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাইড কম্পানি এমন অনৈতিক দৌরাত্ম বন্ধের সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর ও প্রশাসনে জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকার শিক্ষক অভিভাবক ও এলাকার সচেতন সমাজ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।