মোঃ হোসেন চট্টগ্রাম প্রতিনিধি: মিথ্যা মামলা দৈনিক ঢাকা প্রতিদিন এর সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদ এবং সাংবাদিকদের নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকার নিশ্চত করার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সিআরএর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএ,উদ্যোগে এ আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যম সাংবাদিক সিআরএ নেতৃবৃন্দ সহ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
এ মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন,একজন সাংবাদিক যদি জনস্বার্থে অনিয়ম দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের সংবাদ প্রকাশের কারণে যদি তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়, তাহলে শুধু একজন সাংবাদিকের উপর আঘাত নয় বরণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর হুমকি।
বক্তারা আরও অভিযোগ করেন বলেন ,ফায়ার সার্ভিসের সংগঠিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি যে তথ্য প্রকাশের উপর দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিককে মিথ্যা মামলা গ্রেপ্তার করা হয়েছে।
সেই দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ কোনো অপরাধ হতে পারে না বরং দুর্নীতিবাজদের আইনের আওতায় না হোক, ও অনুসন্ধানী সাংবাদিকের নিরাপত্তা কর্ম পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের একটি দায়িত্ব। তাই সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এবং ভবিষ্যতের কোন সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি শিকার ও ভয়ভীতি বা মিথ্যা মামলা না হয় সে বিষয়ে কার্যক্রম পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহব্বান জানানো হয়েছে।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি, সোহাগ আরেফিন, সহ সভাপতি, মো, রাজু,সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল,সহ,সাংগঠনিক সম্পাদক,শাকিল,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু।
অর্থ সম্পাদক শাহাবুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক, আশরাফ উদ্দিন, সহ, দপ্তর সম্পাদক, জহির উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আমিনুল হক শাহীন,
আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোর্শেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদওয়ান হৃদয়, এবং সদস্য মোঃ মুস্তাফিজ,মোঃ রিয়াজ, মোঃ খোকন, সাইদুর রহমান মোরশেদ, রাকিব উদ্দিন, নাসির উদ্দীন, মো,গিয়াস উদ্দিন টিটুসহ, এবং সিআরএ, সংগঠনে অন্যান্য নেতৃবৃন্দ এবং অতিথিবিন্দুরা উপস্থিত ছিলেন।
এই মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসটিভি ২৪ এর প্রধান সম্পাদ শহিদুল ইসলাম,সাংবাদিক ইয়াসমিন, দৈনিক সবুজ বাংলাদেশ এর চট্টগ্রাম প্রতিনিধি জয়নাল, সাইদুল ইসলাম সাগর, আব্বাস আমাদের মাতৃভূতিকা চট্টগ্রাম প্রতিনিধি, পারভেজ,সহ বিভিন্ন গণমাধ্যমে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

