ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

Khan Romim
জুলাই ২৩, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শহরের বটতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

পরে পুরাতন স্টেডিয়ামে আয়োজিত বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক সোহানা নাসরিন ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম, এসএফএনটিসি ফরেস্ট রেঞ্জার ও কিশোরগঞ্জ জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহরিমা আক্তার কচি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন নাজমুল করিম এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়াসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এবং কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি করে বৃক্ষরোপণের বিকল্প নেই। এসময় তারা সবাইকে শুধু বর্ষা মৌসুমে নয়, সারা বছরব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।