ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

Khan Romim
জুলাই ৪, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সরকারি কর্মকর্তা (অডিটর) আব্দুল মজিদ-এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা শেষে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, গোবিন্দগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকতা ওসি মোজাম্মেল হক,সাবেক উপজেলা কমান্ডার নুরুল ইসলাম আজাদসহ প্রশাসনের কর্মকর্তা, সহযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণকারী এই বীর সন্তান স্বাধীনতা-পরবর্তী সময়েও সরকারি কর্মকর্তা হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে গোবিন্দগঞ্জবাসী হারাল একজন দেশপ্রেমিক, সৎ ও ন্যায়পরায়ণ অভিভাবককে।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।