ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা


এপ্রিল ৩০, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাবু হাওলাদার (টঙ্গিবাড়ী) প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ই এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ রানা , টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির,আনসার ভিডিপি কর্মকর্তা মান্নান মৃধা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু পরিতোষ ঘোষ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।

সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, অস্থায়ী পশুর হাট,ড্রেজার ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।