ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

শৈলকুপায় জমাজমি বিরোধে সংঘর্ষ; কুপিয়ে জখম ২


এপ্রিল ২৪, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   ঝিনাইদহের শৈলকুপায় জমাজমির বিরোধ কে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ। এই সংঘর্ষে অন্তত আহত হন ৫ জন গুরুতর আহত এবং জখম হন ২ জন। ঘটনাটি ঘটে, শৈলকুপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর কুঠিপাড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে জমাজমি বিরোধের জেরে মৃত-সোবহান মন্ডলের ছেলে ওয়াদ আলী মন্ডল (৬৫) ও তার স্ত্রী সবুরা খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তার প্রতিপক্ষরা। তাদের ক্ষত এবং অবস্থা গুরুতর হলে উপজেলা সদর হসপিটাল এ দ্রুত নিয়ে আসা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ মোতায়ন করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।