ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

মাধবপুরে রাতের আঁধারে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরে উদ্বেগ ও এলাকায় উত্তেজনা


এপ্রিল ১৭, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

‎স্থানীয়দের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজিত প্রতিমাগুলো ভাঙচুর করে। শুক্রবার সকালে বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

‎খবর পেয়ে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ব্যর্থ হয়ে প্রতিমা ভাঙচুর করে থাকতে পারে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

‎এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মানবাধিকারকর্মী রাকেশ রায়। তিনি দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।‎এলাকাবাসী বলেন, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।‎তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের বা কাউকে আটক করা হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।