মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ (১১ এপ্রিল) শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাবের সামনে লৌহজং সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ষ্টেনোগ্রাফার মিজানুর রহানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করেন এনটিভি’র মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ। এ ঘটনাকে ধামাচাপা দিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে ঘুষখোর মিজানুর রহমান মিথ্যা মামলা দায়ের করেন। প্রশাসন ঘুষখোরের বিচার না করে কিভাবে থানায় মিথ্যা মামলা রুজি হয়। এর সাথে কে বা কারা জড়িত। এ ঘুষের টাকা কারা পান। এর জবাব জেলা প্রশাসককে দিতে হবে৷ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও হয়রানির তীব্র প্রতিবাদ জানান।
এদিকে, দৈনিক সভ্যতার আলো পত্রিকার লৌহজং প্রতিনিধি শহিদুল ইসলাম সুরুজ পেশাগত দায়িত্ব পালনে সম্প্রতি সাতঘড়িয়া গ্রামে জনতার হাতে আটককৃত ২ জন চোরের ভিডিও ও সংবাদ সংগ্রহে যান। রাতেই গণপিটুনিতে ওই দুই চোর মারাত্মক আহত হয়। সুরুজ সকাল ৯টায় সেখানে উপস্থিত হয়ে ভিডও সংগহে করেন। পরে ওই দুই চোর মারা গেলে সাংবাদিক সুরুজকে ওই নিহত ২ চোরের হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়। তাকে ওই মামলায় ৬ নম্বর আসামী করা হয়। অথচ ভিডিতে সুরুজকে দেখা গেছে চোদের কেউ জেনো মারাপিট না করে তা বলতে। কিন্তু একটি অসাধু চক্র যারা বিভিন্ন সময়ে সুরুজের নিউজের দ্বারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপর্কের কথা ফাঁস হয়ে যায়, তারাই তাকে এই হত্যা মামলায় ফাঁসিয়েছে বলে বানববন্ধনে অংশগ্রহনকারী সাংবাদিকরা দাবী করেন। এমনকি ওই রাতে পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা রাতে ঘটনাস্থলে পৌছেনি বলে জানা যায়। যদি সঠিক সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌছতো তবে ওই দুই চোর হয়তো মারা যেতোনা।
এ সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মানিক মিয়া, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, বিক্রমপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী আরিফ, সাংবাদিক সোহেল রানা, শহীদ সুরুজের সহধর্মিণী বর্ষা আক্তার।এ সময় আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নবীন, মো. রাকিব শেখ, পিংকি রহমান, জাহিদ হাসান, মো. সুবিন, কাউসার শেখ, আবু বক্কর সিদ্দিক, রাজ্জাক হোসাইন সুমন, মো. স্বপন, গোলাম মাওলা প্রমুখ।

