ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে, লরির চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু


এপ্রিল ১০, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন চট্টগ্রাম প্রতিনিধি:   সীতাকুণ্ডে লরির চাপায় আনিসুল রহমান চৌধুরী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আনিসুল রহমান, ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকার, মরহুম জসিম চৌধুরীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়,আনিসুল একটি, মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে ভাটিয়ারী এলাকায় পৌঁছালে একটি মিনিবাস তার মোটরসাইকেল পেছনে ধাক্কা দিলে এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান।পেছন থেকে দুরন্ত গামি আসা একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেই খানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এবিষয়ে বার আউলিয়ার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন বলেন,একটি, লরির চাপায় আনিসুল রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়, এবং লরিটিকে আটক করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।