বিনোদন ডেস্ক: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে চ্যানেল আইয়ে আয়োজিত জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘সবুজ সুরের সন্ধানে’ অনুষ্ঠানে ২য় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে ময়মনসিংহের মেয়ে সাদিয়া আক্তার খুশবু।সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা ও প্রতিভা দিয়ে প্রতিযোগিতার শুরু থেকেই দর্শক ও বিচারকদের নজর কাড়েন খুশবু। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের সঙ্গে কঠিন লড়াই পেরিয়ে শেষ পর্যন্ত তিনি ২য় রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
খুশবুর এই সাফল্যে ময়মনসিংহসহ তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই মনে করছেন, এই অর্জন ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের জন্যও গর্বের বিষয়।ভবিষ্যতে আরও ভালো গান উপহার দিয়ে দেশের সঙ্গীতাঙ্গনে নিজের অবস্থান শক্ত করতে চান বলে জানিয়েছেন সাদিয়া আক্তার খুশবু।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

