ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জে সালিশ বৈঠকেই রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০


এপ্রিল ৭, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমিজমা- সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ডাকা সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার বুল্লা গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার লক্ষ্যে সোমবার বিকেলে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। কথাকাটাকাটির জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।‎সংঘর্ষে গুরুতর আহত মোহাম্মদ আলীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”‎তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।